বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

নুরুল হুদা কমিশনের শপথ ১৫ ফেব্রুয়ারি !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৮:২৪ পূর্বাহ্ণ, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নব গঠিত নির্বাচন কমিশনের (ইসি) শপথ গ্রহণ আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ওই দিন বিকেল ৩টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তাদের শপথবাক্য পাঠ করাবেন।

গতকতাল মঙ্গলবার সন্ধ্যায় হাইকোর্ট ডিভিশনের অতিরিক্ত (প্রশাসন ও বিচার) রেজিস্ট্রার সাব্বির ফয়েজ এ তথ্য জানান। ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে শপথ গ্রহণের চিঠি পাঠান।

সাবেক সচিব একেএম নূরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার করে সোমবার পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন চূড়ান্ত করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার রাতেই তাদের নিয়োগের আদেশ জারি করে।

নিয়োগ পাওয়া অন্য ৪ নির্বাচন কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী ও সাবেক অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম। তারা কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বিদায়ী নির্বাচন কমিশনের স্থলাভিষিক্ত হবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

নুরুল হুদা কমিশনের শপথ ১৫ ফেব্রুয়ারি !

আপডেট সময় : ১১:১৮:২৪ পূর্বাহ্ণ, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১৭