বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

নতুন নির্বাচন কমিশনও আন্তরিক হবে: বিদায়ী সিইসি

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৫:৫৫ পূর্বাহ্ণ, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আগের নির্বাচন কমিশনের মতো নতুন কমিশনও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেন, “নির্বাচন কমিশনের দায়িত্ব সাংবিধানিক, দেশ ও রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আন্তরিকভাবে কাজ করে গেছি। নতুন ইসিও কাজ করবে। ”

গতকাল মঙ্গলবার সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।এর আগে, সকালে তিনি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছালে ঢাকার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান ও ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশনার শাহ আলম তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি স্মৃতিসৌধের মূল বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল(অব.) মো. জাবেদ আলী, মো. শাহনেওয়াজ, মোহাম্মদ আবু হাফিজ, ঢাকা জেলার নির্বাচন কর্মকর্তা শাহ আলম।

এর আগে, গত সোমবার সার্চ কমিটির সুপারিশ করা ১০ জনের তালিকা থেকে পাঁচজনকে নতুন ইসির জন‌্য মনোনীত করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। নতুন এই কমিশনে সিইসি হিসেবে দায়িত্ব পালন করবেন নূরুল হুদা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

নতুন নির্বাচন কমিশনও আন্তরিক হবে: বিদায়ী সিইসি

আপডেট সময় : ১১:০৫:৫৫ পূর্বাহ্ণ, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১৭