বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৪৩:২৫ অপরাহ্ণ, সোমবার, ৬ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮১৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির গুলিতে নুরুল আমিন (২৬) নামের এক বাংলাদেশি জেলের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন।

সোমবার ভোরে নাফ নদীতে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি মো. আবদুল মজিদ।নিহত নুরুল আমি টেকনাফ পৌরসভা এলাকার উত্তর চৌধুরীপাড়া এলাকার কবির আহমদের ছেলে। গুলিতে আহত জেলে একই এলাকার সোনা মিয়ার ছেলে মোরতাজা (২৫)।

বিজিবির বরাত দিয়ে ওসি বলেন, সোমবার ভোরে বাংলাদেশি জেলেরা নাফ নদীতে মাছ ধরছিল। এরই এক পর্যায়ে সীমান্ত রেখা অতিক্রম করে তারা মিয়ানমারে ঢুকে পড়লে সেদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি গুলি ছোড়ে। পরে তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

টেকনাফ মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মুফিজুল ইসলাম বলেন, নিহত জেলেকে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আহত অপর জেলের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত !

আপডেট সময় : ০৫:৪৩:২৫ অপরাহ্ণ, সোমবার, ৬ ফেব্রুয়ারি ২০১৭