বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

চুয়াডাঙ্গায় পৃথক অভিযানে গাঁজাসহ আটক-৫

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৪৬:২৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার পৃথক স্থান থেকে গাঁজাসহ তিন মাদক কারবারীসহ ৫ জনকে আটক করেছে সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার পৃথক সময়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর ও নয় মাইল বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে অভিযানকারী দল। পরে ওই আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটককৃতরা হলো- ইমন আলী (৩৪), রফিকুল ইসলাম (৫০), আব্দুস সালাম (৪০), বেল্টু (৩৫) ও সুজন হালদার (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত ডিউটি করার সময় গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ওসি (তদন্ত) জানতে পারেন, জাফরপুর এলাকায় একটি ইজিবাইক গ্যারেজে দু’জন ব্যক্তি গাঁজা নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওসি (তদন্ত) আব্দুল খালেকসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই ইজিবাইক গ্যারেজ থকে জাফরপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে রফিকুল ইসলাম ও মৃত চাঁদ আলীর ছেলে আব্দুর সালামকে আটক করেন। এসময় ওই গ্যারেজের পাশ থেকে একই এলাকার মৃত বিশারতের ছেলে বেল্টু ও লোকমান হালদারের ছেলে সুজন হালদারকে গাঁজা সেবন করতে দেখে হাতেনাতে আটক করেন। অভিযানের সময় গ্রেফতারকৃত এসকল আসামীদের শরীর তল্লাশী করে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
অপরদিকে, জেলা গোয়েন্দা পুলিশের এসআই আসলাম পারভেজসহ সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা সদর উপজেলার নয় মাইল বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নয় মাইল বাজারে যাত্রী ছাউনির সামনে থেকে ভুলটিয়া পিয়ারপুর গ্রামের গাজী উদ্দীনের ছেলে ইমন আলীকে আটক করেন। এসময় গ্রেফতারকৃত আসামীর শরীর তল্লাশী করে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে অভিযানকারী দল। পরে গ্রেফতারকৃত এ সকল আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় থানা পুলিশ।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

চুয়াডাঙ্গায় পৃথক অভিযানে গাঁজাসহ আটক-৫

আপডেট সময় : ১০:৪৬:২৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯