বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

ঝিনাইদহে ট্রাক চাপায় নছিমন চালক নিহত

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৪২:২৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে গতকাল বুধবার বিকালে ট্রাক চাপায় আশরাফুল বিশ্বাস (২৭) নামে এক নছিমন চালক নিহত হয়েছে। পেশায় ভাংড়ী ব্যবসায়ী আশরাফুল সদর উপজেলার কালালক্ষীপুর গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে। ঝিনাইদহ ফায়ার সার্ভিস মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলিপ কুমার সরকার জানান, বিকাল সাড়ে ৪টার দিকে ভাংড়ীর ব্যবসা শেষে নিজের নছিমন চালিয়ে বাড়ি যাচ্ছিলেন। তিনি ঝিনাইদহ মাগুরা সড়কের গোয়ালপাড়া বাজারে পৌছালে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আশরাফুল গুরুতর আহত হন। ট্রাকের চাকা তার পেটের উপর দিয়ে উঠে যায়। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মিথিলা ইসলাম তাকে মৃত ঘোষনা করে। ঝিনাইদহ সদর থানর ওসি মিজানুর রহমান খান খবরের সত্যতা স্বীকার করেছেন।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

ঝিনাইদহে ট্রাক চাপায় নছিমন চালক নিহত

আপডেট সময় : ১০:৪২:২৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯