বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

মহেশপুরে ধর্ষকের শাস্তির দাবিতে মানবন্ধন

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৫৪:০৭ পূর্বাহ্ণ, বুধবার, ২৪ এপ্রিল ২০১৯
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে চিকিৎসা দেওয়ার নামে অজ্ঞান করে ধর্ষণ করার প্রতিবাদে ও ধর্ষক পল্লী চিকিৎসক সাইফুলের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ওই স্কুলের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চেয়ারম্যান সামছুল আলম মৃধা, সহকারী শিক্ষক সামসুজ্জোহা পান্নাসহ এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা, ধর্ষক সাইফুলের দ্রুত শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত শনিবার অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে সেজিয়া বাজারের নাজ ফার্মেসিতে চিকিৎসার জন্য নিয়ে যায় তার পিতা। সেখানে স্কুলছাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে বাড়ি ফিরিয়ে আনে। সেসময় পল্লী চিকিৎসক সাইফুল স্কুলছাত্রীকে পরদিন সকালে আবারো আসতে বলে। রোববার সকালে সাইফুলের কথা মতো তার পিতা চিকিৎসার জন্য মেয়েকে বাইসাইকেল নিয়ে নাজ ফার্মেসিতে পাঠিয়ে দেন। স্কুলছাত্রী সেখানে গেলে সাইফুল ইসলাম তার শরীরে একটি ইনজেকশন পুশ করেন ও একটি ট্যাবলেট খাওয়ে দেয়। এরপর স্কুলছাত্রী জ্ঞান হারিয়ে ফেললে সাইফুল তাকে ধর্ষণ করে। স্কুলছাত্রীর পরিবারের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ধর্ষক সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

মহেশপুরে ধর্ষকের শাস্তির দাবিতে মানবন্ধন

আপডেট সময় : ১০:৫৪:০৭ পূর্বাহ্ণ, বুধবার, ২৪ এপ্রিল ২০১৯