বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাটির স্তুপে ধস : চাপা পড়ে দু’শ্রমিকের করুণ মৃত্যু!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩৮:৩১ পূর্বাহ্ণ, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯
  • ৭৫০ বার পড়া হয়েছে

দামুড়হুদার জয়রামপুরস্থ শেখ ইটভাটা বন্ধের নির্দেশ : তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্ক:দামুড়হুদায় ইটভাটার মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও এক শ্রমিক। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসী শেষে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। নিহত দুই শ্রমিকের লাশের ময়নাতদন্ত শেষে গতকাল বাদ এশা নিজ নিজ গ্রামে দাফন সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। ঘটনাস্থল পরিদর্শন শেষে ভাটা বন্ধ করে দেয়াসহ মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। এ ঘটনায় গঠন করা হয়েছে ৪ সদস্যের তদন্ত কমিটি। নিহতরা হলেন- দামুড়হুদা উপজেলার নতুন বাস্তুপুর গ্রামের ইউনুচ আলীর ছেলে (কেশবপুরের ঘরজামাই) বাবু মিয়া (৩৫) এবং একই উপজেলার কেশবপুর গ্রামের মৃত কালাচাঁদ মন্ডলের ছেলে আব্দুল হান্নান (৪২)। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে দামুড়হুদার জয়রামপুর শেখপাড়াস্থ শেখ ব্রিক্স নামক ইটভাটায় ওই ঘটনা ঘটে। দামুড়হুদায় ইটভাটার মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও এক শ্রমিক। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসী শেষে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। নিহত দুই শ্রমিকের লাশের ময়নাতদন্ত শেষে গতকাল বাদ এশা নিজ নিজ গ্রামে দাফন সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। ঘটনাস্থল পরিদর্শন শেষে ভাটা বন্ধ করে দেয়াসহ মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। এ ঘটনায় গঠন করা হয়েছে ৪ সদস্যের তদন্ত কমিটি। নিহতরা হলেন- দামুড়হুদা উপজেলার নতুন বাস্তুপুর গ্রামের ইউনুচ আলীর ছেলে (কেশবপুরের ঘরজামাই) বাবু মিয়া (৩৫) এবং একই উপজেলার কেশবপুর গ্রামের মৃত কালাচাঁদ মন্ডলের ছেলে আব্দুল হান্নান (৪২)। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে দামুড়হুদার জয়রামপুর শেখপাড়াস্থ শেখ ব্রিক্স নামক ইটভাটায় ওই ঘটনা ঘটে।  প্রত্যক্ষদর্শী ইটভাটা শ্রমিক ইকরামুল হক জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকাল থেকে ভাটায় জমাকৃত মাটি কাটা হচ্ছিল। মোট ৫ জন শ্রমিক ওই মাটি কাটার কাজ করছিল। সোহেল ও আরিফ নামের দু’জন শ্রমিক মাটির স্তুপের উপরে উঠে গোজ মেরে মাটি চাবলা নিচে ফেলার চেষ্টা করছিল। সকাল  সাড়ে ৮টার দিকে আকষ্মিক ওপর থেকে বড় একটি মাটির চাবলা ভেঙ্গে পড়ে এবং ওই ভেঙ্গে পড়া মাটির নিচে চাপা পড়ে দুই শ্রমিক বাবু ও হান্নান। তাদের মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির তাদের মৃত ঘোষণা করেন।ঘটনার পরপরই দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস ও পুলিশ সুপার মাহবুবুর রহমান (পিপিএম)। পরিদর্শন শেষে ইটভাটাবন্ধসহ মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানার নির্দেশ দেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। এ ছাড়া চুয়াডাঙ্গা জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন ঘটনাটি তদন্তের জন্য ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির সদস্যরা হলেন- দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস। বিকালে নিহত দুই শ্রমিকের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ। সন্ধ্যায় নিহত দুই শ্রমিকের পরিবারের কাছে জেলা প্রশাসকের তহবিল থেকে ১৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা প্রদান করেন দামুড়হুদা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন।এদিকে, নিহত দুই শ্রমিকের লাশ নিজ গ্রাম কেশবপুরে পৌঁছালে স্বজনদের কাঁন্না আর আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। সন্ধ্যায় নিহত বাবুর মরদেহ তার নিজ গ্রামে নতুন বাস্তুপুরে দাফনের জন্য নেয়া হয়। দুই সন্তানের জনক নিহত বাবু কেশবপুরে শশুরবাড়ি দীর্ঘ প্রায় ১৫ বছর যাবত ঘরজামাই হিসেবে বসবাস করতেন। ৫ সন্তানের জনক নিহত আব্দুল হান্নান ছিলেন ৬ ভাই ৪ বোনের মধ্যে সকলের ছোট।দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

মাটির স্তুপে ধস : চাপা পড়ে দু’শ্রমিকের করুণ মৃত্যু!

আপডেট সময় : ১০:৩৮:৩১ পূর্বাহ্ণ, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯