বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

কোটচাঁদপুরে পুকুরে মিললো গৃহবধূর লাশ!

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:১৫:১৭ অপরাহ্ণ, রবিবার, ১৪ এপ্রিল ২০১৯
  • ৭৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কোটচাঁদপুর জয়দিয়া বাওড়ের পাশের একটি পুকুর থেকে এক সন্তানের জননী সোনিয়া (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার সকাল ৭টার দিকে উপজেলার সাফদারপুর জয়দিয়া বাওড়ের পাশে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গৃহবধূ সোনিয়া কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের লক্ষীকু-ু গ্রামের হবিবুর রহমানের মেয়ে ও দতিয়ারকুঠি গ্রামের ইব্রাহিমের স্ত্রী। তার ৭ বছরের এক ছেলে সন্তান আছে। কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শনিবার সকালে গৃহবধূ সোনিয়া গোসল করতে বাড়ির পাশেই অবস্থিত জয়দিয়া বাওড়ের সাথেই একটি পুকুরে যায়। সকাল ৮টা পর্যন্ত বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করে। পরে স্থানীয়রা গৃহবধূ সোনিয়ার লাশ পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন ও পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে সাফদারপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরব হোসেনের নেতৃত্বে ঘটনাস্থল থেকে সোনিয়ার মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়। গৃহবধু সোনিয়ার এমন নির্মম মৃত্যুতে পরিবারসহ এলাকায় নেমেছে শোকের ছাড়া।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

কোটচাঁদপুরে পুকুরে মিললো গৃহবধূর লাশ!

আপডেট সময় : ০৯:১৫:১৭ অপরাহ্ণ, রবিবার, ১৪ এপ্রিল ২০১৯