বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় আলমসাধু চালকের মৃত্যু!

  • rahul raj
  • আপডেট সময় : ০৩:১৫:৪৪ অপরাহ্ণ, বুধবার, ১০ এপ্রিল ২০১৯
  • ৭৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইনসান (২০) নামের এক আলমসাধু চালক নিহত ও এক যাত্রী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার টাউন ফুটবল মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলসাধু চালক ইনসান ঝিনাইদহ জেলার সাধুহাটি ইউনিয়নের বোড়া গ্রামের জাফর আলীর ছেলে ও আহত খেদের আলী একই এলাকার মৃত নিয়ামত আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে ঝিনাইদহ থেকে আসা একটি আলমসাধু চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠের নিকট পৌছালে পিছন থেকে একটি ট্রাক (চুয়াডাঙ্গা-ট ১১-০৩৩৮) আলমসাধুটির ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আলসাধু চালক ইনসান নিহত হয় এবং যাত্রী খেদের আলী আহত হয়। পরে স্থানীয়রা ইনসানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পর ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, মঙ্গলবার সকালে ট্রাকের চাকায় পিষ্ট হয় এক আলমসাধু চালক নিহত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
এদিকে, নিহত আলমসাধু চালক ইনসানের পিতা লাশ ময়নাতদন্ত না করার জন্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট আবেদন করেন। পরে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ নিহতর লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করে।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় আলমসাধু চালকের মৃত্যু!

আপডেট সময় : ০৩:১৫:৪৪ অপরাহ্ণ, বুধবার, ১০ এপ্রিল ২০১৯