বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

১৭৭ বোতল ফেন্সিডিলসহ আটক-৩

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৪৪:১৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯
  • ৭৫৬ বার পড়া হয়েছে

কোটচাঁদপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান
নিউজ ডেস্ক:ঝিনাইদহের কোটচাঁদপুর ১৭৭ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের মধ্যে দুইজন নারী মাদকব্যবসায়ী। তাদের বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার আকন্দবাড়িয়া গ্রামের হাসমত আলীর স্ত্রী জোহরা খাতুন (৪০), একই গ্রামের মৃত রেজাউল ইসলামের স্ত্রী শিউলী বেগম (৪৮) এবং মৃত রজব আলী মন্ডলের ছেলে ফজল মন্ডল (৫০)।
এ ব্যাপারে কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৭টায় কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নিরব হোসেন এবং এএসআই আজাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সোয়াদী গ্রামের বৈদ্যনাথতলা নামক স্থান থেকে তাদেরকে আটক করেন। তিনি আরো বলেন, এরা পেশাদার মাদকব্যবসায়ী। এদের মধ্যে জহুরা বেগমের বিরুদ্ধে রাজবাড়ী, চুয়াডাঙ্গা ও জীবননগর থানায় ৭টি এবং শিউলী বেগমের নামে রাজবাড়ী থানায় একটি মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে এসআই নিরব হোসেন বলেন, এই তিন মাদকব্যবসায়ী ভ্যানযোগে জীবননগর থেকে দুটি বড় ধরনের ব্যাগ ভর্তি মুড়ির মধ্যে ১৭৭ বোতল ফেন্সিডিল লুকিয়ে কোটচাঁদপুরের দিকে নিয়ে আসছিল। আমরা আগে থেকে জানতে পেরে এ মাদকব্যবসায়ীদেরকে আটক করতে সক্ষম হই।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

১৭৭ বোতল ফেন্সিডিলসহ আটক-৩

আপডেট সময় : ১১:৪৪:১৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯