বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

ছয়দিনের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ

  • rahul raj
  • আপডেট সময় : ১২:২৯:২২ অপরাহ্ণ, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯
  • ৭৫৩ বার পড়া হয়েছে

আন্দুলবাড়ীয়া উপস্বাস্থ্য কেন্দ্রের জমি পরিদর্শনে ইউএনও সিরাজুল ইসলাম

নিউজ ডেস্ক:জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের জমি দখল করে অবৈধভাবে স্থাপনা অপসারণের জন্য ৬ দিনের সময়সীমা বেধে দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম সরেজমিন পরিদর্শন করে এ নির্দেশ দেন। তিনি স্বাস্থ্য কেন্দ্রের জমি পরির্দশনকালে উপস্থিত জনতার নিকট ঘটনার বর্ণনা শোনেন এবং অবৈধ দখলদারদের উপস্থিতিতে তিনি বলেন, জনগণ হলো সকল শক্তির উৎস। সরকারি কোন সম্পত্তি কেউ অবৈধভাবে দখল করে রাখতে পারে না। জমিটি দখলমুক্ত করতে দ্রুত খালি করে দেওয়ার নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার ডা. কানাই লাল দাস, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ নজির আহম্মদ, স্যানিটারি ইন্সপেক্টর আনিছুর রহমান, উপজেলা ভূমি সার্ভেয়ার মাজেদুল হক, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক সভাপতি হাজী আমিনুল ইউসুফ খোকন, আন্দুলবাড়ীয়া ইউপি’র সাবেক মেম্বার রমজান আলী, শহিদুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ আতিয়ার রহমান, আইন ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মীর মাসুদুল খালেক বুলু, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু প্রমুখ।
উল্লেখ্য, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের জমি ভোগ দখল করে আসছেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জামিরুল খান ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার নাসির উদ্দীন সোহাগ।
এদিকে, প্রধান সড়কের ধারে মাটি, ইট, বালি, রড, খোঁয়া অবৈধভাবে স্তুপ করে ফেলে রেখে যানজটসহ জনদূর্ভোগ সৃষ্টি করার অপরাধে দন্ড বিধির ১৮৬ ধারা মোতাবেক আন্দুলবাড়ীয়া বাজারের ব্যবসায়ী ডা. এমদাদুল হাসান ওরফ হুজুর আলী ও মমিন ফার্মেসীর স্বত্ত্বাধিকারী মমিনুল হক মমিনকে ৫শ’ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করেন।
এ ছাড়াও তিনি আন্দুলবাড়ীয়া বাজার এলাকায় জনস্বার্থে গণবিজ্ঞপির প্রচার-প্রচারণা ছাড়া যত্রতত্র মাইকিং প্রচার নিষিদ্ধ ঘোষণা করেন। শুধুমাত্র ইউপি চেয়ারম্যানের অনুমতিক্রমে গণবিজ্ঞপির প্রচার-প্রচারণা চালাতে পারবে।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

ছয়দিনের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ

আপডেট সময় : ১২:২৯:২২ অপরাহ্ণ, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯