বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

ইয়াবা ও গাঁজাসহ চারজন আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৩৩:৫৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর থানা ও ফাঁড়ি পুলিশের অভিযান
নিউজ ডেস্ক:
চুয়াডাঙ্গায় ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক কারবারীকে আটক করেছে সদর থানা ও শহর ফাঁড়ি পুলিশ। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করে অভিযানকারী দল। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। গতকাল বুধবার পৌর শহরের কেদারগঞ্জ বাজার, ঝিনাইদাহ বাসস্ট্যান্ড ও বুদ্দিমানপাড়ায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হল- মামুন (২৫), সবুজ (২৩), সনু (৩৮) ও হাবিবুর রহমান (১৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানতে পারে, পৌর শহরের কেদারগঞ্জ বাজার এলাকায় একজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এসআই একরাম হোসেনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার ইয়ার নবীর ছেলে মামুনকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশী করে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে অভিযানাকারী দল। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়।
অপরদিকে, চুয়াডাঙ্গা শহর ফাঁড়ি পুলিশের টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ডিঙ্গেদাহ মানিকদিহিপাড়ার মানিকের ছেলে সবুজকে ৩৫ গ্রাম গাঁজাসহ আটক করেন।
এছাড়াও শহরের বুজরুকগড়গড়ি বুদ্দিমানপাড়ায় সনুর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে শহর ফাঁড়ি পুলিশ। অভিযানকালে মৃত তমেজ আলীর ছেলে সনুকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট ও কলোনীপাড়ার বিশারত আলীর ছেলে হাবিবুর রহমানকে ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত এসকল আসামীকে আজ আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় থানা পুলিশ।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

ইয়াবা ও গাঁজাসহ চারজন আটক

আপডেট সময় : ১১:৩৩:৫৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯