বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

মেহেরপুরে হঠাৎ শিলা বৃষ্টি : আম পাকা গম ও সবজীর ক্ষতির আশঙ্কা!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩৮:৪৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
  • ৭৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুরে হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে শিলা বৃষ্টি হয়েছে! গতকাল বুধবার সকাল ৮টা ৫৫ মিনিট থেকে প্রায় ১০ মিনিটের শিলা বৃষ্টিতে এলাকার রাস্তা-ঘাট, ফসলের মাঠ, আম বাগানে শিলার স্তুপ জমে পড়ে। এর সাথে আম চাষী ও ব্যবসায়ীদের স্বপ্ন ভেঙ্গে যায়। মেহেরপুর জেলায় গত মঙ্গলবার দিবাগত মধ্য রাত থেকে থেমে থেমে বৃষ্টি শুরু হয়। সকালেও কালো মেঘে ঢাকা ছিল পুরো আকাশ। হঠাৎ শিলা বৃষ্টিতে আম চাষী ও ব্যবসায়ীদের কাল হয়ে আসে। আর এই শিলা বৃষ্টিতে আমসহ মাঠে থাকা পাকা গম ও সবজী ক্ষেতের ক্ষতি হবে বেশি।
শিলা বৃষ্টিতে আমের গুটি নষ্ট হয়ে যাবে বলে জানান আম ব্যবসায়ীরা। আম ব্যবসায়ী হাসান মন্ডল জানান, হঠাৎ পাঁচ মিনিটের শিলা বৃষ্টিতে আমের গুটি বেশীর ভাগ ঝরে পড়বে। এবছর তিন লাখ টাকার আম বাগান কেনা আছে। গাছে শুরু থেকে আমের ফুল ও ভাল গুটি এসেছিল। বাগান থেকে ভাল লাভের আশা করছিলাম। কিন্তু শিলা বৃষ্টি হওয়ার কারনে লোকশান গুণতে হবে। মেহেরপুর শহরের বাগান মালিক শাহিন আহমেদ জানান, গত বছরের চেয়ে এ বছর বাগানে আমের গুটি ভালো ছিল। মাঝে কুয়াশায় আমের মৌলের কিছুটা ক্ষতি হলেও শিলা বৃষ্টির কারণে গাছ থেকে গুটি ঝরে পড়বে। এবছর বাগান থেকে ১০ লাখ টাকা লাভের আশা করছিলাম। এখন লোকশান গুণতে হবে।
মেহেরপুর জেলায় ২২শ’ হেক্টর জমিতে আম বাগান আছে বলে জানায় জেলা কৃষি বিভাগ। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আক্তারুজ্জামান জানান, সকালের কয়েক মিনিটের শিলা বৃষ্টিতে আমের কিছুটা ক্ষতি হবে। এতে আমের গুটি ঝরে পড়বে। গুটি ঝরে পড়লে আম ব্যবসায়ীরা কিছুটা লোকশানের মুখে পড়বে। লিচুর তেমন কোন ক্ষতি হবে না। লিচুর ফুল এসেছে মাত্র। আমের ভাল বাজার দর পেলে ব্যবসায়ীরা তাদের লোকশান পুষিয়ে নিতে পারবে।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

মেহেরপুরে হঠাৎ শিলা বৃষ্টি : আম পাকা গম ও সবজীর ক্ষতির আশঙ্কা!

আপডেট সময় : ১০:৩৮:৪৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯