বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

ভারতীয় মাদকদ্রব্যসহ দু’জন আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩৪:৫৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
  • ৭৫০ বার পড়া হয়েছে

দামুড়হুদার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান
নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় দু’জনকে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার পৃথক সময়ে পৃথক অভিযান চালিয়ে আসামীসহ এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েক কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ফুলবাড়ী মোড় পাকা রাস্তার উপর হতে ২৩ গ্রাম গাঁজাসহ একই উপজেলার কুড়–লগাছী গ্রামের মৃত আলী হাসানের ছেলে জসিম উদ্দিন (৩২) ও একই গ্রামের ইউসুফ আলীর ছেলে আল আমিন (২১) আটক করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৮০ টাকা। উদ্ধারকৃত গাঁজাসহ আসামীকে দামুড়হুদা থানায় সোপর্দ করে মামলা দায়ের করেছে বিজিবি।
একইদিন ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল কমান্ডার হাবিলদার শ্রী নরেশ চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মদনা গ্রামের বিলমাঠ আমবাগান থেকে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৮ হাজার ৮শ’ টাকা।

এদিকে, গতকাল সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা বাসস্ট্যান্ড থেকে ২,৭০০ টি ভারতীয় চিকিৎসা সামগ্রী (নিওক্যান আইভি ক্যাথেটার) উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৭৫ হাজার টাকা।
অপরদিকে, বুধবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মেমনগর গ্রামের মোড় থেকে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৪ হাজার ৪শ’ টাকা।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

ভারতীয় মাদকদ্রব্যসহ দু’জন আটক

আপডেট সময় : ১০:৩৪:৫৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯