বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

৬ কিশোরকে পিটিয়ে জখম

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৫৯:২৫ পূর্বাহ্ণ, বুধবার, ২৭ মার্চ ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দর্শনা রামনগরে ভুট্টা ছিটানোকে কেন্দ্র করে ৬ কিশোরকে নির্মমভাবে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত ৬ কিশোরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে দর্শনা রামনগর তিনমাথার মোড়ে ফুটবল মাঠে এ ঘটনা ঘটে। আহত কিশোররা হলো- দামুড়হুদা উপজেলার কুড়ুগাছি ইউনিয়নের গলাইদড়ি গ্রামের নদীপাড়ার হাফিজুলের ছেলে মুন্না হোসেন শাওন (১৬), একই এলাকার হাবিবুর রহমানের ছেলে বাপ্পি হোসেন (১৬), ফারুকের ছেলে মিরাজ (১৪), আশরাফের ছেলে লিটন (১৫), আলিমের ছেলে লাদেন (১৬) ও মফিজুলের ছেলে নয়ন (১৭)।
আহত কিশোররা জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর ৬ জন মিলে ঘুরতে বের হয়। এ সময় মদনা ইউনিয়নের জিরাট রোডের লোহার ভাসমান ব্রিজের উপরে কিছু ভুট্টা শুকাতে দেওয়া ছিল। এ সময় আমাদের পায়ে লেগে ভুট্টাগুলো ছড়িয়ে ছিটিয়ে যায়। পরে এলাকার কয়েকজন যুবক আমাদের ছয়জনকে ধরে রামনগর ফুটবল মাঠে নিয়ে যায়। পরে আমাদের ছয়জনকে লাইনে দাঁড় করিয়ে গাছের ডাল দিয়ে বেধড়ক মারপিট করে রামনাগর গ্রামের আব্দুর রহমান ডাবির ছেলে সাগর। এ সময় দুই কিশোর জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা প্রথমে দর্শনায় একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

৬ কিশোরকে পিটিয়ে জখম

আপডেট সময় : ১১:৫৯:২৫ পূর্বাহ্ণ, বুধবার, ২৭ মার্চ ২০১৯