বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

সুরঞ্জিত সেনগুপ্ত আর নেই !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৫৭:২২ পূর্বাহ্ণ, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত আর নেই। রবিবার ভোরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন থাকা প্রবীণ এই রাজনীতিককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার একান্ত সহকারী কামরুল ইসলাম। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সুরঞ্জিত। শুক্রবার সঙ্কটাপন্ন অবস্থায় তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি ঘটলে শনিবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

১৯৪৬ সালে সুনামগঞ্জের আনোয়ারাপুরে জন্মগ্রহণ সুরঞ্জিত সেনগুপ্ত। দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম ও দশম জাতীয় সংসদসহ মোট ৭বার সংসদ সদস্য নির্বাচিত হন এই প্রবীণ রাজনীতিক।

বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।সুরঞ্জিত সেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। সেন্ট্রাল ল’ কলেজ থেকে এলএলবি পাশের পর আইন পেশায় যুক্ত হন তিনি।

বর্তমান সংসদের আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন সুরঞ্জিত। একই সঙ্গে সুপ্রিম কোর্ট বার কাউন্সিলেরও সদস্য ছিলেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

সুরঞ্জিত সেনগুপ্ত আর নেই !

আপডেট সময় : ১০:৫৭:২২ পূর্বাহ্ণ, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০১৭