শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

বিএনপির দুর্নীতি আর ব্যর্থতার জন্যই দলটির নেতারা পদত্যাগ করছেন : হানিফ

  • আপডেট সময় : ০২:০৫:২৩ অপরাহ্ণ, বুধবার, ২০ মার্চ ২০১৯
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির নেতৃবৃন্দের দুর্নীতি ও ব্যর্থতার জন্যই দলটির নেতারা পদত্যাগ করছেন।
তিনি বলেন, ‘কোন দলের নেতাদের ওপর চাপ প্রযোগ করে তাদের পদত্যাগ করানোর রাজনীতিতে বিশ্বাস করে না আওয়ামী লীগ। বিএনপির নেতৃত্বের দুর্নীতি আর ব্যর্থতার জন্যই দলটির কেন্দ্রীয় ও তৃণমূলের নেতারা পদত্যাগ করছেন।’
আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র মাহবুব-উল আলম হানিফ আজ দুপুরে রাজধানীর বেইলী রোডের মহিলা সমিতি মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন কমিটির সভাপতি এম এ করিমের সভাতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, এডভোকেট সাহারা খাতুন এমপি ও সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম প্রমূখ উপস্থিত ছিলেন।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, নির্বাচন নিয়ে কথা বলা বিএনপির নেতাদের মুখে শোভা পায় না। কারণ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিলেন।
তিনি বলেন, তিনি (জিয়া) বন্দুকের নলের সাহায্যে ক্ষমতায় এসে ‘হ্যাঁ-না ’ ভোট করেছেন। আর তার সহ-ধর্মিনী বেগম খালেদা জিয়ার মাগুরা উপ-নির্বাচনের কথাও দেশের মানুষ ভুলে যায়নি।
এ বিষয়ে তিনি আরো বলেন, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার চক্রান্ত বিএনপির প্রতিষ্ঠার পর থেকেই শুরু হয়েছে। আর সে ষড়যন্ত্র তারা এখনো অব্যাহত রেখেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

বিএনপির দুর্নীতি আর ব্যর্থতার জন্যই দলটির নেতারা পদত্যাগ করছেন : হানিফ

আপডেট সময় : ০২:০৫:২৩ অপরাহ্ণ, বুধবার, ২০ মার্চ ২০১৯