বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

ট্রাকের চাকায় প্রান গেল জয়রামপুরের আলিহিম

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৩০:১০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
  • ৭৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দামুড়হুদা-দর্শনা সড়কে উপজেলার জয়রামপুর কাঠালতলায় বালি ভর্তি ট্রাকও মোটরসাইকেলের সংঘর্ঘে মোটরসাইকেল চালক আলিহিম হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত আলিহিম দামুড়হুদা উপজেলার জয়রামপুর নওদাপাড়া গ্রামের আহাদ আলীর ছেলে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাঠালতলা পকেট সড়ক সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জয়রামপুর নওদাপাড়া গ্রামের আলিহিম হোসেন (২৭) প্রতিবেশীর কাছ থেকে চেয়ে নেওয়া একটি লাল পালসার মোটরসাইকেলযোগে খুরমা কেনার উদেশ্যে কাঠালতলা বাজারে রওনা দেয়। পথিমধ্যে জয়রামপুর রেলস্টেশন-কাঠালতলা পকেট রোড হয়ে দামুড়হুদা-দর্শনা প্রধান সড়কে উঠলে চুয়াডাঙ্গা থেকে দর্শনা অভিমুখে আসা মহসড়কের জয়রামপুর কাঠালতলা নামক স্থানে একটি বালি ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬৬৯১৮) তাকে ধাক্কা দেয়। এ সময় পিছনে বসে থাকা আরোহী মোটরসাইকেল থেকে ছিটকে পড়লেও চালক আলিহিমের মাথার উপর দিয়ে বালি ভর্তি ট্রাকের চাকা গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সাথে থাকা অপর একজন গুরত্বর আহত হলে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানা গেছে।
এলাকাসূত্রে জানা গেছে, আলিহিম হোসেনের পিতা না থাকায় ছোট বেলা থেকে তার নানা জয়রামপুর নওদাপাড়ার ইসমাইল হোসেনের বাড়িতে থেকে বড় হয়েছে। সে এলাকায় কখনো রাজমিস্ত্রির জোগালে ও মাঠে দিনমজুর করে জীবিকা নির্বাহ করতো।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, দুর্ঘটনার পরেই ঘাতক ট্রাকের চালক ট্রাক ফেলে পালিয়ে গেছে। ট্রাকটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

ট্রাকের চাকায় প্রান গেল জয়রামপুরের আলিহিম

আপডেট সময় : ১১:৩০:১০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯