বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

হরিণাকুন্ডর চুলকানি বাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম, ১২ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার ১

  • আপডেট সময় : ০১:০১:৪৩ অপরাহ্ণ, সোমবার, ১৮ মার্চ ২০১৯
  • ৭৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চুলকানি বাজারে সাবেক ছাত্রলীগ নেতা বিশ্বজিতৎ (৩৫) কে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে চুলকানি বাজারে এই হামলার ঘটনা ঘটে। হরিণাকন্ডু উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ইবি ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেনের নির্বাচনী প্রচারের সময় তাকে কুপিয়ে জখম করা হয়। আহত ছাত্রলীগ নেতা হরিণাকুন্ডু উপজেলার কাচারী তোলা গ্রামের নিত্য গোপালের ছেলে। এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে হরিণাকুন্ডু থানায়। পুলিশ হাফিজ নামে একজনকে গ্রেফতার করেছে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, সোহাগপুর গ্রামের আশরাফুল দলবল নিয়ে মটরসাইকেল প্রতিকের প্রচার অফিসে আব্দুর রাজ্জাক নামে এক ওষুধ ব্যাবসায়ীকে খুঁজতে আসে। আব্দুর রাজ্জাক এ সময় নির্বাচনী অফিসে ছিলেন না। কিছুক্ষন পর ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ ঘটনাস্থলে উপস্থিত হয়।

সে সময় সন্ত্রাসী আশরাফুল ও তার দলবল তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। গুরুতর অবস্থায় রাতেই তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ জানান, বিশ্বজিতের অবস্থা খুবই খারাপ। তার শরীরের বিভিন্ন স্থানে ২০টি সেলাই দিতে হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। নৌকার সমর্থকরা তাকে কুপিয়েছে বলেও তিনি অভিযোগ করেন। হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান খবর নিশ্চিত করে জানান, চুলকানি বাজারে আশরাফুল নামে এক নৌকার সমর্থক বিশ্বজিৎকে কুপিয়ে পালিয়ে গেছে। রাতেই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে হরিণাকুন্ডু থানায় একটি মামলা হয়েছে। হাফিজ নামে একজনকে পুলিশ গ্রেফতারও করেছে। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকৎসক ডাঃ মনিরুল ইসলাম জানান, বিশ্বজিতের নাক ও কান দিয়ে ব্লিডিং হচ্ছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

হরিণাকুন্ডর চুলকানি বাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম, ১২ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার ১

আপডেট সময় : ০১:০১:৪৩ অপরাহ্ণ, সোমবার, ১৮ মার্চ ২০১৯