বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

শৈলকুপায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৩:৩৩ পূর্বাহ্ণ, শনিবার, ১৬ মার্চ ২০১৯
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের শৈলকুপায় ইজিবাইক উল্টে নসিব মন্ডল (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার উপজেলার হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়ী গ্রামে। নিহত শিশু ওই গ্রামের বাচ্চু মন্ডলের ছেলে। জানা যায়, শুক্রবার সকালে খুলুমবাড়ী গ্রামের সোহেলের প্রতিবন্ধী ছেলে সিজানের ইজিবাইকে চড়ে খেলার ছলে এলাকায় ঘুরতে যায় শিশু নসিব মন্ডল ও তার বন্ধুরা। এ সময় মাদলা স্কুল মাঠের কাছে পৌছলে ইজিবাইকটি উল্টে যায়। এ সময় নসিব ও তার বন্ধুরা আহত হয়। এদের মধ্যে শিশু নসিবের অবস্থা আশঙ্কাজনক দেখে স্থানীয়রা উদ্ধার করে তাকে শৈলকুপা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে শিশু নসিবের মৃত্যু হয়। এ খবরে এলাকায় শোকের মাতম নেমে আসে। বিকেলে তার মৃতদেহ বাড়ি ফিরিয়ে এনে দাফনের ব্যবস্থা করা হয়। শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

শৈলকুপায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু!

আপডেট সময় : ১০:২৩:৩৩ পূর্বাহ্ণ, শনিবার, ১৬ মার্চ ২০১৯