বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

স্কুল ব্যাগে মিললো ফেনসিডিল : দু’জন আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৩২:২২ পূর্বাহ্ণ, রবিবার, ১০ মার্চ ২০১৯
  • ৭৯৩ বার পড়া হয়েছে

?

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেনসিডিলসহ দু’জনকে আটক করেছে। এসময় আটককৃত দু’জনের কাছ থেকে ১শ’ ৮২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার উকতো গ্রামের মালিথাপাড়ায় ফেনডিসিল উদ্ধার ও আটকের ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা দু’জন হল- আকন্দবাড়ীয়া গ্রামের উজ্জ্বল হোসেন (৩০) ও আলম আলী (৩৫)।
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিস সুত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা ডিবি অফিস জানতে পারে দু’জন ব্যক্তি পার্শবর্তী দেশ ভারতের তৈরি বিপুল পরিমান আমদানী নিষিদ্ধ ফেনসিডিল নিয়ে সদর উপজেলার উকতো গ্রামের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই ইব্রাহীম ও আবু বক্কর সিদ্দীকসহ গোয়েন্দ পুলিশের একটি চৌকস দল ওই গ্রামের মালিথাপাড়ার জনৈক মমতাজের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে সদর উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামের মুচিপাড়ার জিয়াউল হকের ছেলে উজ্জ্বল হোসেন ও একই এলাকার তামালতলাপাড়ার আহাদ আলীর ছেলে আলম আলীকে আটক করেন। এসময় আটককৃত আসামীদের কাছে থাকা দুটি স্কুলের ব্যাগ তল্লাশি করে ১শ’ ৮২ বোতল ফেনসিলি উদ্ধার করে অভিযানকারী দল।
এবিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র এক কর্মকর্তা জানান, প্রথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা জানিয়েছে উদ্ধার হওয়া ফেনসিডিলের প্রকৃত মালিক তারা নন। টাকার বিনিময়ে লেবার হয়ে তারা এই একস্থান থেকে অন্যস্থানে নিয়ে যাচ্ছিলো। উদ্ধার হওয়া ফেনসিডিলের প্রকৃত মালিক ও ক্রেতাদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। তদন্তপূর্বক তাদের বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও এ কর্মকর্তা জানান।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

স্কুল ব্যাগে মিললো ফেনসিডিল : দু’জন আটক

আপডেট সময় : ১১:৩২:২২ পূর্বাহ্ণ, রবিবার, ১০ মার্চ ২০১৯