বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

শিক্ষক গ্রেফতার : মুচলেকায় মুক্তি

  • rahul raj
  • আপডেট সময় : ১২:২৯:২৯ অপরাহ্ণ, শুক্রবার, ৮ মার্চ ২০১৯
  • ৭৫০ বার পড়া হয়েছে

জীবননগরে ইউএনও-ওসির নামে ফেসবুকে মন্তব্য
নিউজ ডেস্ক:জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম এবং জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়ার নামে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় ধর্মীয় শিক্ষককে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা দিয়ে সে মুক্তি পায়। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বাঁকা গ্রাম থেকে তাকে আটক করে।
জানা গেছে, সম্প্রতি গত কয়েকদিন আগে উপজেলার বাঁকা ব্রিক্স ফিল্ড এলাকার সাথী অটো রাইস মিলের সামনে সড়ক দুর্ঘটনায় একজন পথচারী নিহত হয়। এ সংবাদটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন ব্যক্তি মন্তব্য প্রকাশ করে। এর মধ্যে বাঁকা গ্রামের আব্দুল মজিদ সরকারের ছেলে আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হাসেম সরকার জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জীবননগর থানার ওসিকে অবহেলার দোষ দিয়ে ফেসবুকের ওই পোস্টে একটি আপত্তিকর মন্তব্য করে। তার ওই মন্তব্যটি জনমুখে নানা প্রশ্নের সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ হাসেম সরকারকে আটক করে থানায় নিয়ে আসে। হাসেম সরকারের বিরুদ্ধে আনিত অভিযোগটি সে নিজ মুখে স্বীকার করে। পরে মুচলেকা দিয়ে থানা থেকে সে মুক্তি পায়। এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়ার সাথে কথা বলার চেষ্টা করা হলে ফোনটি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

শিক্ষক গ্রেফতার : মুচলেকায় মুক্তি

আপডেট সময় : ১২:২৯:২৯ অপরাহ্ণ, শুক্রবার, ৮ মার্চ ২০১৯