বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

কালীগঞ্জে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • rahul raj
  • আপডেট সময় : ১২:২৭:৫৬ অপরাহ্ণ, শুক্রবার, ৮ মার্চ ২০১৯
  • ৭৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কালীগঞ্জে শিউলি খাতুন (২৪) নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পিতা। যৌতুকের টাকা না দিতে পারায় জামাই মামুন তার মেয়েকে হত্যার পর ঘরের আড়াই ঝুলিয়ে রাখে। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ উপজেলার শাহপুর ঘিঘাটি গ্রামে। নিহত শিউলি খাতুন কোটচাঁদপুর উপজেলার কুল্লাগাছা গ্রামের শহর আলীর মেয়ে। এ ঘটনায় গত বুধবার রাতে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নিহত শিউলির পিতার শহর আলী অভিযোগ করেন, তার মেয়ের সাথে শাহপুর ঘিঘাটি গ্রামের জুলহাস হোসেনের ছেলে মামুনের বিয়ে হয়। তাদের ঘরে সন্তানও জন্ম নেয়। বিয়ের পর থেকেই মামুন যৌতুকের দাবিতে মেয়েকে মারপিট করতো। বিয়ের পর নগদ টাকা, টিভি কিনে দেওয়া হয়েছে। যৌতুকের টাকার কারণে বুধবার শিউলিকে পিটিয়ে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে প্রচার করে সে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ বুধবার রাতে লাশ উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রতিবেশীরা জানান, প্রায়ই শিউলিকে যৌতুকের দাবিতে মামুন শারিরিক নির্যাতন করতো। বুধবার দুপুরেও তাকে মারপিট করে মামুন। কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। শিউলির লাশ, বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

কালীগঞ্জে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় : ১২:২৭:৫৬ অপরাহ্ণ, শুক্রবার, ৮ মার্চ ২০১৯