বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক-২

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩৩:০৫ পূর্বাহ্ণ, বুধবার, ৬ মার্চ ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দু’জনকে আটকসহ একজনকে পলাতক দেখিয়ে মামলা দায়ের করেছে। এ সময় আটককৃত আসামীদের কাছ থেকে ৬৩ বোতল ফেনসিডিল, ৩৭পিস ইয়াবাসহ ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে অভিযানকারী দল। পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা পৌর শহরের মহিলা কলেজপাড়া ও আলুকদিয়া কাঁচা বাজার এলাকাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হল- সুমন মিয়া (২৫) ও সাইফুদ্দিন ওরফে বাবুল (৩৯)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা অফিস জানতে পারে, মহিলা কলেজ পাড়ার জনৈক খলিল মাস্টারের ভাড়াটিয়া মাদকদ্রব্যসহ বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য অধিদপ্তর চুয়াডাঙ্গার পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে উপপরিদর্শক আবুল কালাম আজাদসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মাদকদ্রব্য অফিসের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে ওই বড়ির ভাড়াটিয়া অপু মিয়া পালিয়ে গেলেও আটক করা হয় জীবননগর উপজেলার পেয়ারাতলা এলাকার জলিলপাড়ার মৃত জাহাব আলী মোল্লার ছেলে সুমন মিয়াকে। এ সময় সুমন মিয়ার কাছ থেকে ২৭ পিস ইয়াবা ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধারসহ অপু মিয়ার ঘরের চৌকির নীচ থেকে একটি প্লাস্টিকের বস্তায় রাখা ৬৩ বোতল ফেনসিডিলর উদ্ধার করা হয়। পরে পলাতক অপু মিয়া ও সুমনের নামে মাদক মামলা দায়ের করা হয়।
অপরদিকে, জেলা গোয়েন্দা পুলিশের এসআই অবু বক্কর সিদ্দীকসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা শহরতলী আলুকদিয়া কাচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার পুরাতন বাজার পাড়ার মৃত আফতাব উদ্দীনের ছেলে সাইফুদ্দিন ওরফে বাবুলকে আটক করেন। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০ পিস ইয়াবা ট্যাবলেট।
গ্রেফতারকৃত এ সকল আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থান হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় থানা পুলিশ।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক-২

আপডেট সময় : ১০:৩৩:০৫ পূর্বাহ্ণ, বুধবার, ৬ মার্চ ২০১৯