বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

দামুড়হুদায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান বন্ধু বেকারিসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩১:৫১ পূর্বাহ্ণ, বুধবার, ৬ মার্চ ২০১৯
  • ৭৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দামুড়হুদায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অভিযানে ৩৪ হাজার টাকার জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঠালতলা এলাকায় অভিযান পরিচালিত হয়। ক্যাব চুয়াডাঙ্গা ও চুয়াডাঙ্গা জেলা পুলিশ এ অভিযানে সহায়তা করে।
অভিযানকালে জয়রামপুর কাঁঠালতলা বাজারে বন্ধু বেকারীতে পাওয়া যায় নানা অনিয়মের চিত্র। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, বিস্কুট তৈরিতে ব্যবহার করা হচ্ছে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক এমোনিয়া। এ ছাড়াও আইন অনুযায়ী উৎপাদিত পণ্যের মোড়ক আবদ্ধভাবে বিক্রয় করা এবং মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের পরিমাপ, উৎপাদন, ব্যবহারবিধি, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ সুস্পষ্টভাবে লেখা বাধ্যতামূলক থাকলেও তা না মানার কারণে বেকারির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৪২ ও ৪৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে সারের মুল্যতালিকা না থাকা, সেবা গ্রহীতার জীবন ও নিরাপত্তা বিঘœকারী কাজের জন্য একই আইনের ৩৮, ৫২ ধারায় ফারুক ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা হয়। অপরদিকে মাস্টার ট্রেডার্সে কোনও প্রকার বিস্ফোরক লাইসেন্স ছাড়া অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রয়, সেবা গ্রহীতার জীবন ও নিরাপত্তা বিপন্নকারী কাজের জন্য ৫২ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

দামুড়হুদায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান বন্ধু বেকারিসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ১০:৩১:৫১ পূর্বাহ্ণ, বুধবার, ৬ মার্চ ২০১৯