শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

নির্বাচন বয়কটের কারণে আগামীতে বিএনপির অবস্থা আরও খারাপ হবে : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০১:২৬:৩৪ অপরাহ্ণ, শনিবার, ২ মার্চ ২০১৯
  • ৭৮০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যেভাবে একের পর এক নির্বাচন বয়কট করা শুরু করেছে, তাতে আগামী জাতীয় নির্বাচনে তাদের অবস্থা আরও খারাপ হবে।
তিনি বলেন, ‘সুবিধা বুঝে বিএনপি নির্বাচন করে। এর আগে তারা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়েছিল। তখন চারটি সিটি কর্পোরেশনে তারা জিতেছিল। তাতে তো আকাশ ভেঙে পড়েনি। নির্বাচন থেকে দূরে সরে যাওয়া, মোটেই গণতান্ত্রিক পথ নয়। বিএনপি নির্বাচনে অংশ না নিলেও নেতা-কর্মীরা কিন্তু অংশ নিচ্ছে। অংশ নেয়া নেতাদের বহিষ্কার করা হলেও মাঠের কর্মীরা থেমে নেই।’
আজ রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘রাজনীতি জোয়ার-ভাটার মতো। আজ আমরা আছি, কাল নাও থাকতে পারি। একটি রাজনৈতিক দল আজীবন ক্ষমতায় থাকবে, এমন অহংবোধ থাকা উচিত নয়।’
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি কম সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভোটের দিন ছুটি ছিল। অনেক ভোটার বাড়ি চলে গেছেন। বড় একটি দল অংশ নেয়নি। দিনের শুরু থেকে বৃষ্টির বাগড়া ছিল। তা ছাড়া এটি একটি উপনির্বাচন। সব মিলিয়ে ভোটারদের উপস্থিতি কম ছিল।
তিনি বলেন, ‘২০০১ সালে সাদেক হোসেন খোকা যে মেয়র নির্বাচিত হয়েছিলেন, এর চেয়ে ভালো ভোট হয়েছে। ওই নির্বাচনে ১০ ভাগ ভোট নিয়ে সাদেক হোসেন খোকা মেয়র নির্বাচিত হয়েছিলেন। এবার এত কিছুর পরেও তুলনামূলক উপস্থিতি অনেক বেশি।’
আওয়ামী লীগ প্লাস্টিক সার্জারি করে নিজেদের চেহারা ঢেকে ফেলার চেষ্টা করছে বিএনপির এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি রাজনীতিতে ব্যর্থ হয়ে এখন কথামালার চাতুরী ছাড়া তাদের আর কিছু বলার নেই।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

নির্বাচন বয়কটের কারণে আগামীতে বিএনপির অবস্থা আরও খারাপ হবে : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০১:২৬:৩৪ অপরাহ্ণ, শনিবার, ২ মার্চ ২০১৯