বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য রাষ্ট্র যথাযথভাবে পালন করবে !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:০৮:৩২ অপরাহ্ণ, শনিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, “সাংবাদিক হত্যার বিচার করা রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য। রাষ্ট্র সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলেও এই সময় তিনি আশা প্রকাশ করেন।

শনিবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় যাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল নিহতের ঘটনায় নিন্দা জানিয়ে তিনি এ কথা বলেন।এ সময় তিনি বলেন, ‘আমি সাংবাদিক হত্যার নিন্দা করছি এবং তার আত্মার মাগফেরাত করছি। সাংবাদিক হত্যায় জড়িত ব্যক্তি যেই হোক না কেনো, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ‘

উল্লেখ্য গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মীরুর ছোট ভাই হাসিবুল হক পিন্টু শাহজাদপুর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি বিজয় মাহমুদকে মারপিট করেন। বিজয় মাহমুদকে মারপিটের ঘটনার প্রতিবাদে বিকেলে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে। সে সময় বিক্ষোভ মিছিলও বের করে তারা। মিছিলটি মেয়রের বাসার সামনে পৌঁছালে মেয়রের বাসা লক্ষ্য করে ঢিল মারতে শুরু করে কিছু সংখ্যক লোক। এই ঘটনার পর এক একপর্যায়ে মেয়র তার ব্যক্তিগত শর্টগান থেকে গুলিবর্ষণ করে।

এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুলসহ তিনজন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত সাংবাদিক শিমুলকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তী সময়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় গতকাল দুপুরে বগুড়া থেকে ঢাকায় নেয়ার পথে দুপুর ১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় এলাকায় সাংবাদিক শিমুল মারা যান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য রাষ্ট্র যথাযথভাবে পালন করবে !

আপডেট সময় : ০৫:০৮:৩২ অপরাহ্ণ, শনিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৭