বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

সৎ ও সাহসীদের নিয়ে ইসি গঠনের প্রত্যাশা দুদুর !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৪৫:৫০ অপরাহ্ণ, শনিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ করতে সার্চ কমিটি সৎ ও সাহসী ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন (ইসি) গঠন করবে বলে প্রত্যাশা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জতীয় প্রেসক্লাবের সামনে গতকাল শুক্রবার সকালে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় দুদু আরও বলেন, সার্চ কমিটি গঠনে আলোচনার উদ্যোগ নেওয়ায় রাষ্ট্রপতিকে আমরা সমর্থন জানিয়েছি। আমাদের প্রত্যাশা থাকবে এ সার্চ কমিটি আগামী নির্বাচন নিরপেক্ষ করার লক্ষ্যে সৎ ও সাহসী ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর তারা যদি ব্যর্থ হয় পরোক্ষভাবে রাষ্ট্রপতিকেই হেয় করা হবে।

দেশের চলমান রাজনৈতিক সংকট আলোচনার মাধ্যমে বিএনপি সমাধান করতে চায় উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে সরকার যদি আমাদের দাবি কর্নপাত না করে রাজপথের আন্দোলনকে বেছে নেয় তার জন্যও বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত।

কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, শাহাবাগ থানা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

সৎ ও সাহসীদের নিয়ে ইসি গঠনের প্রত্যাশা দুদুর !

আপডেট সময় : ০৪:৪৫:৫০ অপরাহ্ণ, শনিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৭