বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

৬৯ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে: জাতিসংঘ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:২০:০৪ অপরাহ্ণ, শনিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮২৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যে গত অক্টোবর থেকে চলা সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর সহিংসতার ঘটনায় অন্তত ৯২ হাজার মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছে, যার মধ্যে প্রায় ৬৯ হাজারই পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানিয়েছেন।

গত বৃহস্পতিবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া।

গত অক্টোবরে রাখাইনের কয়েকটি পুলিশের চৌকিতে হামলার ঘটনার পর রোহিঙ্গা মুসলিমদের ওপর সহিংস নির্যাতন চালায় মিয়ানমার পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা। শত শত নিরীহ মানুষকে হত্যা করা হয়। এ ঘটনার পর বিশাল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে বলে জাতিসংঘের মানবিক কর্মসূচির সমন্বয় বিষয়ক কার্যালয়ের (ওসিএইচএ) বরাতে এ তথ্য তুলে ধরেন ডুজারিক।

ডুজারিক বলেন, দক্ষিণ রাখাইনে জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং অন্য সহযোগীদের তিন মাস ত্রাণ বিতরণে বাঁধা দেয়ার পর সম্প্রতি মিয়ানামার সরকার সেখানে কিছু তৎপরতা চালানোর অনুমতি দিয়েছে। বাস্তুচুত মানুষদের বেশিরভাগই রোহিঙ্গা মুসলিম। তবে অন্যান্য সম্প্রদায়েরও কিছু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তিনি বলেন, ব্যাপক সংখ্যক উদ্বাস্তু বাংলাদেশে আশ্রয় নিলেও রাখাইনের মংডু শহরের উত্তরাঞ্চলীয় যে এলাকায় নিরাপত্তা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে সেখানে এখনও ২৩ হাজার মানুষ বাস্তুচ্যুত অবস্থায় আছে।

তিনি বলেন, মংডু শহরে যাতায়াতে আন্তর্জাতিক কর্মীদের এখনো অনেক বিধিনিষেধের মুখে পড়তে হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

৬৯ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে: জাতিসংঘ !

আপডেট সময় : ০৪:২০:০৪ অপরাহ্ণ, শনিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৭