বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

ট্রাকচাপায় দুই আ.লীগ নেতা নিহত হয়েছে !

  • আপডেট সময় : ১২:৫৪:২২ অপরাহ্ণ, শনিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নাটোরের সিংড়ায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে সিংড়া উপজেলার চৌগ্রাম জোড়াসেতু এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ওই দুই নেতা মোটরসাইকেলে করে সিংড়ার চামারী থেকে বগুড়ার নন্দীগ্রাম যাচ্ছিলেন।

দুর্ঘটনায় নিহত নেতাদের একজন সিংড়ার চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন ওরফে বকুল (৪০)। তিনি চামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও চামারী গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে। অপরজন একই ইউনিয়নের বিলদহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মধু মিয়া (৩৫)। তিনি বিলদহর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

সিংড়া থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে নয়টার দিকে সাখাওয়াত হোসেন জরুরি কাজে মধু মিয়াকে নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি নন্দীগ্রামে যাচ্ছিলেন। চৌগ্রাম জোড়াসেতু এলাকায় তাঁরা একটি ট্রাককে পাশ কাটানোর সময় ট্রাকটি পেছন থেকে তাঁদের ধাক্কা দেয়। মুহূর্তেই তাঁরা ট্রাকের নিচে পড়ে পিষ্ট হয়ে যান। পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মুরাদ হোসেন জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তাঁদের মৃত্যু হয়েছে।

খবর পেয়ে স্থানীয় সাংসদ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ নেতা-কর্মীরা হাসপাতালে ছুটে আসেন।

খবরের সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) আকতার হোসেন জানান, ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তিদের লাশ আজ শনিবার সকালে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

ট্রাকচাপায় দুই আ.লীগ নেতা নিহত হয়েছে !

আপডেট সময় : ১২:৫৪:২২ অপরাহ্ণ, শনিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৭