রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

খাসোগির লাশ কোথায় তা জানে না সৌদি আরব !

  • আপডেট সময় : ০২:১৭:০২ অপরাহ্ণ, সোমবার, ১১ ফেব্রুয়ারি ২০১৯
  • ৮০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রিয়াদ নিহত সৌদি সাংবাদিক জামাল খাসোগির দেহাবশেষ ঠিক কোথায় আছে তা জানে না। এ হত্যাকা-ের সঙ্গে জড়িত সৌদি নাগরিকেদের আটক করা হলেও তার লাশের সঠিক স্থান সনাক্ত করতে পারেনি দেশটি।
রোববার প্রচারিত এক সাক্ষাতকারে সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক এক উচ্চপদস্থ কর্মকর্তা একথা বলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে হত্যার পর খাসোগিকে কেটে টুকরো টুকরো করা হয়। তবে এখনো তার দেহাবশেষ পাওয়া যায়নি।
সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী আদেল-আল-জুবেইর বলেন, এই ঘটনায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
সিবিএস টিভির বিশেষ অনুষ্ঠান ‘ফেস দ্য নেশন’-এ দেয়া এই সাক্ষাতকারে খাসোগির লাশ কোথায় জানতে চাওয়া হলে এর জবাবে তিনি বলেন, ‘আমরা জানি না।’
জুবেইর বলেন, এই মামলায় দায়িত্বরত রাষ্ট্রপক্ষের আইনজীবী তুরস্কের কাছে প্রমাণ চাইছেন। কিন্তু তুরস্ক তাকে কিছু জানায়নি।
কেন আটককৃতরা তাদের জানাতে পারছে না যে তার লাশ কোথায় আছে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ আমরা এখনো তদন্ত করছি।’
জুবেইর বলেন, ‘আমরা বেশ কয়েকটি সম্ভাব্যতা খতিয়ে দেখছি। আমরা লাশটি সম্পর্কে তাদের জিজ্ঞাসাবাদ করে যাচ্ছি। আমি মনে করি এই চলমান তদন্তে আমরা সত্যটি জানতে পারব।’
জুবেইর শুক্রবার এই সাক্ষাতকার প্রদান করেন। একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন পোস্টের সাংবাদিক খাসোগি হত্যার সঙ্গে সৌদি যুবরাজ সালমানের জড়িত থাকার বিষয়টি স্পষ্ট করতে কংগ্রেস তাকে যে সময় বেঁধে দিয়েছিল তা শেষ হয়। তবে ট্রাম্প এ ব্যাপারে কিছুই জানাননি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

খাসোগির লাশ কোথায় তা জানে না সৌদি আরব !

আপডেট সময় : ০২:১৭:০২ অপরাহ্ণ, সোমবার, ১১ ফেব্রুয়ারি ২০১৯