রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের আহবান জানিয়েছেন মোহাম্মদ নাসিম

  • আপডেট সময় : ১২:০২:১২ অপরাহ্ণ, রবিবার, ৩ ফেব্রুয়ারি ২০১৯
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ করে জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণের আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, ‘যারা নির্বাচিত হয়েছেন, তারা শপথ নিয়ে সংসদে আসুন। কারণ আপনারা না আসলে আমাদেরই লাভ। তাই এখনও সুযোগ আছে, সংসদে আসুন। আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দিন। অভিমান করে কিছু হয় না।’
মোহাম্মদ নাসিম আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে জাগো বাংলা ফাউন্ডেশনের আয়োজিত ‘সংরক্ষিত নারী আসন: সংসদীয় গণতন্ত্রে নারীর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, আমরাও যখন বিরোধী দলে ছিলাম, সংসদে গিয়েছি। সেখানে গিয়ে কথা বলেছি। কারণ রাজনীতি অনেক কঠিন বিষয়। যেকোনও অবস্থায় থেকে রাজনীতির জন্য লড়াই করে যেতে হবে।
নারীর ক্ষমতায়ণ প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই নারীদের ক্ষমতায়ন হয়েছে। বাংলাদেশের নারীর ক্ষমতা বিশ্বের কাছে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। প্রধানমন্ত্রী থেকে স্পিকারসহ বিভিন্ন পর্যায়ে নারীরা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের আহবান জানিয়েছেন মোহাম্মদ নাসিম

আপডেট সময় : ১২:০২:১২ অপরাহ্ণ, রবিবার, ৩ ফেব্রুয়ারি ২০১৯