রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

সংসদে বিরোধীদলের ভূমিকায় থাকবে ১৪ দলের শরীকরা : নাসিম

  • আপডেট সময় : ১০:০১:০৮ পূর্বাহ্ণ, বুধবার, ৩০ জানুয়ারি ২০১৯
  • ৭৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, আনুষ্ঠানিকভাবে বিরোধীদল না হলেও সংসদে বিরোধীদলের ভূমিকায় থাকবে ১৪ দলের শরীকরা।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্মরণে আয়োজিত এক শোকসভায় তিনি এ কথা বলেন। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের আহবায়ক শাজাহান খান সভায় সভাপতিত্ব করেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘১৪ দলের শরীকরা সংসদে সরকারের ভুল ত্রুটির সমালোচনা করবেন, তারা গঠনমূলক আলোচনা করবেন। তারা সংসদ এবং সংসদের বাহিরে অনুষ্ঠানিকভাবে না হলেও বিরোধী দলের ভূমিকা পালন করবেন।’
তিনি বলেন, ‘সরকার ও বিরোধী দল উভয়কেই হতে হবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির। এ লক্ষ্যেই বিরোধী দলের ভূমিকায় থাকবে মুক্তিযুদ্ধের সপক্ষের জোট ১৪ দলের নেতারা।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

সংসদে বিরোধীদলের ভূমিকায় থাকবে ১৪ দলের শরীকরা : নাসিম

আপডেট সময় : ১০:০১:০৮ পূর্বাহ্ণ, বুধবার, ৩০ জানুয়ারি ২০১৯