মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে মোস্তাফিজ

  • আপডেট সময় : ০৩:৫৪:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ জানুয়ারি ২০১৯
  • ৮১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আজ মঙ্গলবার ২০১৮ সালের পারফরম্যান্সের ভিত্তিতে বর্ষসেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছে। একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান পেয়েছেন মোস্তাফিজুর রহমান। আফগানিস্তান ও নিউজিল্যান্ড থেকেও পেয়েছেন একজন করে। তবে ভারত ও ইংল্যান্ড থেকে ৪ জন করে স্থান পেয়েছেন।

বর্ষসেরা ওয়ানডে একাদশের অধিনায়ক হিসেবে আছেন বিরাট কোহলি। তিনি বর্ষসেরা টেস্ট দলেরও অধিনায়ক। ২০১৮ সালটি যে সাদা ও রঙিন পোশাকে দুর্দান্ত কেটেছে কোহলি ও কোহলি বাহিনীর।

ওয়ানডে ক্রিকেটে ২০১৮ সালটা দারুণ কেটেছে বাংলাদেশ ক্রিকেট দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের। ১৮ ম্যাচে মাত্র ৪.২০ ইকোনমি এবং ২১.৭২ গড়ে শিকার করেছিলেন ২৯টি উইকেট। নিজের দুর্দান্ত বোলিংয়ের ছাপ রেখেছেন এশিয়া কাপ কিংবা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলতে গিয়ে।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ (ব্যাটিং অর্ডার অনুযায়ী) 
১. রোহিত শর্মা (ভারত)
২. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড
৩. বিরাট কোহলি (ভারত, অধিনায়ক)
৪. জো রুট ( ইংল্যান্ড)
৫. রস টেলর (নিউজিল্যান্ড)
৬. জস বাটলার (ইংল্যান্ড, উইকেটরক্ষক)
৭. বেন স্টোকস (ইংল্যান্ড)
৮. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
৯. রশিদ খান (আফগানিস্তান)
১০. কুলদীপ যাদব (ভারত)
১১. জাসপ্রিত বুমরাহ (ভারত)।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে মোস্তাফিজ

আপডেট সময় : ০৩:৫৪:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ জানুয়ারি ২০১৯