বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

ঢাকায় মাহমুদ আব্বাস !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৫৬:৪৫ অপরাহ্ণ, বুধবার, ১ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮২২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস তিন দিনের সরকারি সফরে ঢাকা এসে পৌঁছেছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে বুধবার বিকালে একটি বিশেষ ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আবতরণ করেন।

শুক্রবার ঢাকা ছাড়ার আগে তিনি রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান জানাবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব বৈঠকে মাহমুদ আব্বাস দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। এ সময়ে দুই দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিশন গঠন সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়াও, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীদ্বয় সৌজন্য বৈঠকে মিলিত হয়ে দুই দেশের প্রাধিকারপ্রাপ্ত ও গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করবেন বলে আশা করা যায়। ঢাকা সফরের শুরুতেই ফিলিস্তিনের রাষ্ট্রপতি সাভারের জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

এ ছাড়াও মাহমুদ আব্বাস তার সম্মানে রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত একটি নৈশভোজে অংশ নেবেন। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ড. রিয়াদ আল মালকী, প্রধান বিচারপতি মাহমুদ আলহাব্বাশ, রাষ্ট্রপতির মুখপাত্র নাবিল আবুরুদাইনাহ, কূটনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মাজদি খালদিসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা মাহমুদ আব্বাসের প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত থাকবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

ঢাকায় মাহমুদ আব্বাস !

আপডেট সময় : ০৬:৫৬:৪৫ অপরাহ্ণ, বুধবার, ১ ফেব্রুয়ারি ২০১৭