শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

দক্ষিণ সুদানে ১৫০ জনের বেশি নারী ধর্ষিত !

  • আপডেট সময় : ০৩:৪০:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮
  • ৮১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দক্ষিণ সুদানে বিগত ১২ দিনে ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হওয়া ১৫০ জনের বেশি নারী সাহায্যের আবেদন জানিয়েছেন। সোমবার জাতিসংঘের তিনটি সংস্থার প্রধান একথা জানিয়েছেন।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের প্রধান হেনরিয়েটা ফোর, ইউএনএইড প্রধান মার্ক লোকক এবং ইউএন পপুলেশন ফান্ডের পরিচালক ন্যাটালি কানেম এক যৌথ বিবৃতিতে জানান, সশস্ত্র হামলাকারীরা উত্তরাঞ্চলীয় শহর বেনটিউয়ের কাছে হামলা চালায়।এদের অধিকাংশের পড়নে ইউনিফর্ম ছিল।
সংস্থা তিনটি ‘এই ঘৃণ্য হামলার’ নিন্দা করে দুষ্কৃতিকারীদের বিচার নিশ্চিত করতে দক্ষিণ সুদান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
খবর এএফপি’র।
গত সপ্তাহে ডক্টর্স উইদআউট বর্ডার্স (এমএসএফ) জানিয়েছে, আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোর স্থাপিত জরুরি খাদ্য বিতরণ কেন্দ্র থেকে খাবার আনতে যাওয়ার পথে ১২৫ যুবতী ও কিশোরী ধর্ষিত হয়েছে।
২০১৩ সালে যুদ্ধ শুরুর পর থেকে দক্ষিণ সুদানের যৌন সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে।
জাতিসংঘ এক বিবৃতিতে জানায়, ২০১৮ সালের প্রথম অর্ধেক সময়ে ২ হাজার ৩শ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এদের অধিকাংশই যুবতী ও কিশোরী। আক্রান্তদের ২০ শতাংশের বেশিই শিশু।
সংস্থা তিনটি জানায়, অধিকাংশ যৌন সহিংসতার ঘটনার ব্যাপারেই জানানো হয় না। তাই প্রকৃত ধর্ষণের ঘটনা অনেক বেশি।
এমএসএফ বলেছে, ধর্ষণ ছাড়াও অনেক নারীকে লাঠি ও রাইফেলের বাট দিয়ে পেটানো হয়। তাদের জামা, জুতা, অর্থ ও রেশন কার্ড ছিনিয়ে নেয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

দক্ষিণ সুদানে ১৫০ জনের বেশি নারী ধর্ষিত !

আপডেট সময় : ০৩:৪০:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮