শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

ন্যাটোকে আজোভ সাগরে রণতরী পাঠানোর আহ্বান ইউক্রেন প্রেসিডেন্টের

  • আপডেট সময় : ০৩:৩০:২৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮
  • ৮০৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পেরোশেঙ্কো বৃহস্পতিবার তার দেশের সমর্থনে জার্মানীসহ ন্যাটোর সদস্য দেশগুলোকে আজোভ সাগরে রণতরী পাঠানোর আহ্বান জানিয়েছেন। রাশিয়ার সাথে উত্তেজনার প্রেক্ষিতে তিনি এ আহ্বান জানালেন।
তিনি জার্মানীর দৈনিক বিল্ড পত্রিকাকে বলেন, ‘জার্মানী আমাদের অন্যতম ঘনিষ্ঠ মিত্র। আমরা আশা করছি যে, ন্যাটো সদস্যভুক্ত দেশগুলো ইউক্রেনকে সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে আজোভ সাগরে রণতরী পাঠাতে প্রস্তুত রয়েছে।’
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার বলেছেন, গত সপ্তাহান্তে ইউক্রেনের যে তিনটি রণতরীকে রুশ বাহিনী আটক করেছে, সেই অধিকার তাদের রয়েছে।
কিন্তু পেরোশেঙ্কো পুতিনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, পুতিন পুরো সাগর দখল করতে চান। তিনি পশ্চিমা বিশ্বের ঐক্যের শক্তি ছাড়া কিছুকেই পরোয়া করেন না।
তিনি আরো বলেন, ‘আমরা রুশ প্রেসিডেন্টের আগ্রাসন নীতিকে গ্রহণ করতে পারি না। প্রথমে তিনি ক্রিমিয়া দখল করেছেন, এরপর ইউক্রেনের পূর্বাঞ্চল আর এখন গোটা আজোভ সাগর দখল করতে চাইছেন।’
ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, ‘জার্মানীকে একথা বুঝতে হবে যে, আমরা পুতিনকে থামাতে না পারলে এরপর তিনি কি করবেন?’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

ন্যাটোকে আজোভ সাগরে রণতরী পাঠানোর আহ্বান ইউক্রেন প্রেসিডেন্টের

আপডেট সময় : ০৩:৩০:২৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮