মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

ঝিনাইদহের একটি স্কুলে ১১২ এসএসসি পরীক্ষার্থীর অংকে ০১, প্রধান শিক্ষক বলছেন ছাত্ররা ক্লাসে আসে না-সর্বক্ষন মোবাইল ও ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৪৬:০৩ অপরাহ্ণ, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮
  • ৭৮৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিকঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়টি ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত। অথচ ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের পড়ালেখার দৈনদশা দেখে চক্ষু চড়কগাছে ওঠার মতো। স্কুলটিতে অংকের শিক্ষক আছে ৫/৬ জন। অথচ এসএসসি’র টেষ্ট পরীক্ষায় ১১২ জন শিক্ষার্থী অংকে ০১ পেয়েছে। এছাড়া ০ (জিরো) পেয়েছে ৩৮ জন শিক্ষার্থী। তথ্য নিয়ে জানা গেছে, খালিশপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে তিনশ’র বেশি শিক্ষার্থী রয়েছে। এ বছর এসএসসির টেষ্ট পরীক্ষায় অংশ গ্রহন করে ২৮০ জন। এর মধ্যে সকল বিষয়ে পাস করে মাত্র ৪৫ জন। অথচ ২৪২ জনকে এসএসসির ফরম পুরণের সুযোগ দেওয়া হয়েছে। এ খবরের সত্যতা স্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন বলেন, আমি গণিতের শিক্ষকদের বার বার সতর্ক করেছি। তারপরও তারা মনোযোগী হয়নি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে তিনি জানান। প্রধান শিক্ষক আরো বলেন, ছাত্ররা ক্লাসে আসে না। তারা সর্বক্ষন মোবাইল ও ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে। বিষয়টি তাদের অভিভাবকদের বার বার বলা হলেও তাদের সন্তানদের স্কুলে পাঠাতে পারেনি। তবে অভিভাবরা স্কুলের গণিতের শিক্ষকদের দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী তুলেছেন। তাদের ভাষ্য বেশি ছাত্র ফেল করার কারণে শিক্ষকদের ভাগ্য খুলে গিয়েছে। তারা টাকার বিনিময়ে এসএসসি পরীক্ষা দেওার সুযোগ করে দিয়েছে। বিষয়টি ঝিনাইদহ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব জানান, এবার এসএসসির ফরম পুরণ নিয়ে বোর্ডের কড়া নির্দেশনা ছিল। টেষ্টে একটি বিষয়ে ফেল করলেও তাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। তারপরও যে বিষয়ে ছাত্ররা ফেল করবে সেই বিষয়ের শিক্ষকদের পানিশমেন্ট দেওয়ার বিধান রয়েছে। তিনি বলেন, যদি এমনটি হয়ে থাকে তবে তার দায়ভার ওই স্কুলের প্রধান শিক্ষককেই নিতে হবে। তিনি বলেন, গণিত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে মনে করবো খালিশপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অযোগ্য।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

ঝিনাইদহের একটি স্কুলে ১১২ এসএসসি পরীক্ষার্থীর অংকে ০১, প্রধান শিক্ষক বলছেন ছাত্ররা ক্লাসে আসে না-সর্বক্ষন মোবাইল ও ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে

আপডেট সময় : ১১:৪৬:০৩ অপরাহ্ণ, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮