শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

অন্যের হয়ে আর যুদ্ধ করবে না পাকিস্তান: ইমরান

  • আপডেট সময় : ১১:৩১:৪২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮
  • ৮০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তান আর নিজের ভূখণ্ডের মধ্যে অন্যের হয়ে চাপিয়ে দেওয়া যুদ্ধ করবে না। তিনি ২০০১ সালের আফগানিস্তান যুদ্ধের দিকে ইঙ্গিত করেন। তার মতে, মার্কিন চাপের মুখে যুদ্ধে জড়িয়ে পড়েছিল পাকিস্তান। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের কারণে জড়িয়ে পড়া যুদ্ধ সম্পর্কে এর আগেও ইমরান খান বলেছেন, পাকিস্তানের যুদ্ধ এটা নয়। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলার পর মার্কিন বাহিনী ও তার মিত্ররা আফগানিস্তানে আগ্রাসন চালায় এবং পারভেজ মোশাররফ তাতে জড়িয়ে যান। ওই যুদ্ধে ইসলামাবাদের কৃতিত্বের কথা কখনো স্বীকার করেনি যুক্তরাষ্ট্র। উল্টো পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার জন্য অভিযুক্ত করে তারা।

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি পরিষদে বক্তৃতা দেওয়ার সময় ইমরান খান আরও বলেন, ‘অনেক রক্ত-ঘাম ঝরিয়ে আমরা দেশের ভেতরে চাপিয়ে দেওয়া যুদ্ধ করেছি এবং এতে আমাদের আর্থ-সামাজিক বিন্যাস ভেঙে গেছে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

অন্যের হয়ে আর যুদ্ধ করবে না পাকিস্তান: ইমরান

আপডেট সময় : ১১:৩১:৪২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮