মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের ৪ জঙ্গি আটক !

  • আপডেট সময় : ০৫:০০:২০ অপরাহ্ণ, বুধবার, ১ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮২৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভার সংলগ্ন দনিয়া এলাকার একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।বুধবার ভোররাতে বাড়িটি ঘিরে ফেলে র‍্যাব। এরপর ওই বাড়িটিতে র‍্যাব অভিযান চালায়। অভিযানে চারজনকে আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম ও গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

আটককৃতদের মধ্যে জেএমবি নেতা আশফাক-ই-আজমও রয়েছেন। জেএমবি’র সরোয়ার-তামিম গ্রুপের আইটি প্রধান হিসেবে কাজ করতেন আজম।এ বিষয়ে র‌্যাবের মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রইসুল আজম জানান, “ওই বাড়িটিতে জঙ্গি আস্তানা রয়েছে এমন সন্দেহের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে। ”

বুধবার ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত যাত্রাবাড়ীর দনিয়া একে হাইস্কুল মাঠের পাশের ওই বাড়িতে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

আটকের পর জঙ্গিদের র‌্যাব-১০ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার পর তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের ৪ জঙ্গি আটক !

আপডেট সময় : ০৫:০০:২০ অপরাহ্ণ, বুধবার, ১ ফেব্রুয়ারি ২০১৭