শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

খাসোগি ও ইয়েমেন বৈঠক বিয়য়ে জানতে উপসাগরীয় অঞ্চল সফরে যাচ্ছেন যুক্তরাজ্যের হান্ট

  • আপডেট সময় : ১১:২২:৪৭ পূর্বাহ্ণ, সোমবার, ১২ নভেম্বর ২০১৮
  • ৮০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরামি হান্ট সোমবার সৌদি আরব সফরে যাচ্ছেন। এ সফরে তিনি সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার বিষয় জানাতে বাদশা সালমান ও যুবরাজ মোহাম্মাদ বিন সালমানকে চাপ দেবেন। খবর এএফপি’র।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানায়, সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় অঞ্চল সফরকালে হান্ট ইয়েমেন সংঘাত নিরসন প্রচেষ্টায় জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইবেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা সৌদি সাংবাদিক খাসোগিকে হত্যা করা নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে এক ধরনের সংকট সৃষ্টির প্রেক্ষাপটে তার এ সফর অনুষ্ঠিত হচ্ছে। গত অক্টোবর মাসে তার নিজ দেশের কনস্যুলেট ভবনের অভ্যন্তরে তিনি নিহত হন।
হান্ট বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় একমাস আগে জামাল খাসোগিকে নির্মমভাবে হত্যা করার রহস্য উদঘাটনের ব্যাপারে ঐক্যবদ্ধ এবং তারা এ হত্যার কঠোর সমালোচনা করে আসছে।’
এ সফরে হান্টের সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবাইরের সঙ্গেও সাক্ষাত করার কথা রয়েছে।
তিনি আরো বলেন , ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য তাকে হত্যার পেছনে কাদের হাত রয়েছে সে রহস্য এখনো অস্পষ্ট।’
‘কাসোগিকে হত্যা সংক্রান্ত বিষয়ে তুরস্কের তদন্ত কাজে পুরোপুরি সহযোগিতা করতে আমরা সৌদি কর্তৃপক্ষকে উৎসাহিত করছি, যাতে আমরা খাসোগির পরিবার ও এ ঘটনার বিষয়ে নজর রাখা বিশ্বকে ন্যায় বিচার দিতে পারি।’
উপসাগরীয় অঞ্চল সফরকালে হান্ট আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল- নাহিয়ান, ইয়েমেনের ভাইস প্রেসিডেন্ট আলী মোহসিন আল-আহমার ও ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী খালেদ আল-ইয়ামানির সঙ্গে সাক্ষাত করবেন।
ব্রিটেন ইয়েমেনের শান্তি আলোচনার জন্য নিরাপত্তা পরিষদে নতুন করে পদক্ষেপ গ্রহণের জন্য আঞ্চলিক অংশীদারদের সহযোগিতা চাচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

খাসোগি ও ইয়েমেন বৈঠক বিয়য়ে জানতে উপসাগরীয় অঞ্চল সফরে যাচ্ছেন যুক্তরাজ্যের হান্ট

আপডেট সময় : ১১:২২:৪৭ পূর্বাহ্ণ, সোমবার, ১২ নভেম্বর ২০১৮