বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

এক সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচনের তফসিল : ইসি সচিব

  • আপডেট সময় : ০১:২১:০৪ অপরাহ্ণ, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮
  • ৮৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আগামী এক সপ্তাহের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। আজ বুধবার (৩১ অক্টোবর) জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরে বাস্তবায়নের নির্দেশনা দিতে আন্তঃমন্ত্রণালয় সভার শুরুতে তিনি এ তথ্য জানান।

ইসি সচিবের সভাপতিত্বে বুধবার বেলা ১১টায় বৈঠকটি শুরু হয়। সভায় ২৩টি মন্ত্রণালয় ও অধিদফতরের প্রতিনিধিসহ ইসির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।সচিব বলেন, এই নির্বাচনের গুরুত্ব অনেক বেশি। নির্বাচনের প্রস্তুতির ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। মালামাল জেলায় জেলায় পৌঁছানো ও ব্যালট পেপার ছাপানো ছাড়া প্রায় সব কাজ শেষ হয়েছে। তাছাড়া ইভিএম ব্যবহারের পরিকল্পনাও আমাদের আছে।তিনি বলেন, সবার সহযোগিতা নিয়ে নির্বাচনটা করা হয়। তা না হলে নির্বাচন কমিশনের পক্ষে একা করা সম্ভব নয়। এটা নির্বাচ কমিশনের সাংবিধানিক দায়িত্ব। তফসিল ঘোষণার পর সব নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে সহায়তা করতে বাধ্য। সেজন্য তার আগেই আপনাদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা করা যাতে আগে থেকেই আপনারা প্রস্তুতি নিতে পারেন।সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে-  ভোটকেন্দ্রের স্থাপনা মেরামত ও ভৌত অবকাঠামো সংস্কার; পার্বত্য দুর্গম এলাকায় হেলিকপ্টারে নির্বাচনী মালামাল পরিবহন এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের আনা-নেওয়ার পদক্ষেপ; নির্বাচনী প্রচার; পর্যবেক্ষক নিয়োগ; পোস্টাল ব্যালটে ভোটদানে সহায়তা; নির্বাচনে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে পরিকল্পনা; ঋণখেলাপি সংক্রান্ত তথ্য সংগ্রহ; নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে নির্বাহী হাকিম নিয়োগ; বার্ষিক ও পাবলিক পরীক্ষার সময়সূচি পর্যালোচনা; আবহাওয়ার পূর্বাভাস; আগাম প্রচারণা সামগ্রী অপসারণ ও বিবিধ।ভোটকেন্দ্রের প্রয়োজনীয় সংস্কার, পার্বত্য/দুর্গম এলাকায় ভোটগ্রহণ কর্মকর্তাদের আনা-নেয়া ও মালামাল পরিবহন, নির্বাচনী প্রচার পরীক্ষার সময়সূচি পর্যালোচনা, ঋণখেলাপির তথ্য, আগাম প্রচার সামগ্রী অপসারণ, নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয় তুলে ধরা হবে বলেও জানা যায়।চলতি বছরের ৩০ অক্টোবর থেকে ২০১৯  সালের ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।মনোনয়ন দাখিল, বাছাই, প্রত্যাহারের শেষ সময় এবং প্রতীক বরাদ্দ শেষে প্রচারের পর্যাপ্ত সময় দিয়ে তফসিল ঘোষণা থেকে ভোটের দিন পর্যন্ত ৪০-৪৫ দিন ব্যবধান রাখা হয়ে থাকে।ইসি সূত্রে জানা যায়, নবম সংসদ নির্বাচনে ৪৭ ও দশম সংসদ নির্বাচনে ৪২ দিন সময় নিয়ে তফসিল ঘোষণা করেছিল ইসি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

এক সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচনের তফসিল : ইসি সচিব

আপডেট সময় : ০১:২১:০৪ অপরাহ্ণ, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮