রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

আফগানিস্তানে পুলিশের বাস লক্ষ্য করে আত্মঘাতী হামলায় নিহত ৫, আহত ১২

  • আপডেট সময় : ০২:৪৫:৫৪ অপরাহ্ণ, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮
  • ৮০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আফগানিস্তানের মধ্যাঞ্চলে পুলিশ কর্মকর্তা ও কর্মীবাহী একটি বাসকে লক্ষ্য করে চালানো আত্মঘাতী গাড়ি বোমা হামলায় শনিবার পাঁচ জন নিহত ও ১২ জন আহত হয়েছে।
দেশটির কর্মকর্তারা একথা জানান।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র হেকমাতুল্লাহ্ দুররানি বলেন, তালেবান জঙ্গিরা ওয়ারদাকের প্রাদেশিক রাজধানী মাইদান শারে এই হামলা চালায়। তারা এই বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে। খবর এএফপি’র।
দুররানি বলেন, বাসটি পুলিশের একটি কম্পাউন্ডের মূল ফটকে পৌঁছানো মাত্রই এই বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে দুই কর্মকর্তা ও তিন কর্মী রয়েছে।
প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল রহমান মঙ্গল জানান, এই ঘটনায় ছয় জন নিহত হয়েছে।
হোয়াটসআপের এক বার্তায় তালেবান মুখপাত্র জাবিউল্লাহ্ মুজাহিদ বলেন, ‘এই হামলায় ১০ আফগান পুলিশ ও সৈন্য নিহত হয়েছে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

আফগানিস্তানে পুলিশের বাস লক্ষ্য করে আত্মঘাতী হামলায় নিহত ৫, আহত ১২

আপডেট সময় : ০২:৪৫:৫৪ অপরাহ্ণ, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮