শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

পাকিস্তানে ১৪ সন্ত্রাসীর মৃত্যুদন্ডের কথা নিশ্চিত করলেন সেনাপ্রধান !

  • আপডেট সময় : ০২:০৮:৪২ অপরাহ্ণ, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮
  • ৮০৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া চরম উগ্রবাদী ১৪ সন্ত্রাসীর মৃত্যুদন্ডের খবর শুক্রবার নিশ্চিত করেছে। দেশে সন্ত্রাসবাদ সংক্রান্ত জঘন্য বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার দায়ে তাদের মৃত্যুদন্ড দেয়া হয়। সামরিক সূত্র একথা জানায়। খবর সিনহুয়ার।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন এক বিবৃতিতে জানায়, সামরিক আদালতে অপর আট আসামীকে কারাদন্ড দেয়া হয়।
বিবৃতিতে বলা হয়, আসামীরা পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও আইন-শৃংখলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন সংস্থার ওপর হামলা, নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসসহ সন্ত্রাসবাদ সংক্রান্ত বিভিন্ন জঘন্য কর্মকান্ডে জড়িত ছিল।
ওই বিবৃতিতে আরো বলা হয়, তারা ২২ ব্যক্তিকে হত্যায় জড়িত ছিল। এদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক ও ১৯ জন নিরাপত্তা কর্মী।
এতে বলা হয়, তাদের কাছ থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। বিশেষ সামরিক আদালতে এসব আসামীর বিচার করা হয়।
সকল আসামী নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন জঙ্গি গ্রুপের সদস্য। আদালতে বিচার চলাকালে তারা দোষ স্বীকার করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

পাকিস্তানে ১৪ সন্ত্রাসীর মৃত্যুদন্ডের কথা নিশ্চিত করলেন সেনাপ্রধান !

আপডেট সময় : ০২:০৮:৪২ অপরাহ্ণ, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮