বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

বিতর্কের ঊর্ধ্বে থাকাদের নিয়ে ইসি গঠন করুন : এরশাদ

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:০৮:৪৭ অপরাহ্ণ, সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭
  • ৮২২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিতর্কের ঊর্ধ্বে থাকা লোকদের নিয়ে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন বলে আশা প্রকাশ করেছেন জাতীয় পাটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হলরুমে মাসিকসভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সার্চ কমিটিকে স্বাগত জানিয়ে সাবেক    রাষ্ট্রপতি এরশাদ বলেন, ‘জাতীয় পার্টির কাছে পাঁচজন সদস্যের নাম চাওয়া হয়েছিল। আমরা তা দিয়েছি।’

কাজী রকিবউদ্দীন আহমদের নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন বলে উল্লেখ করে এরশাদ বলেন, ‘এ ধরনের নির্বাচন কমিশন আমরা চাই না।।’

তিনি আরো বলেন, রাষ্ট্রপতি এমন নির্বাচন কমিশন উপহার দেবেন, যার মেরুদণ্ড আছে। তারা দলমতের ঊর্ধ্বে উঠে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। জাপা চেয়ারম্যান বলেন, ঢালাও সমালোচনা না করার অভ্যাস গড়ে তুলতে হবে। অন্যথায় জাতি হিসেবে আমাদের সামনে এগিয়ে যাওয়া সম্ভব হবে না।

তিনি গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান।হাসপাতালের মাসিক এ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. অজয় রায়, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনিমেষ মজুমদার, ডা. নুরুন্নবী লাইজু, ডা. মোবাশ্বের আলম, ডা. শহিদুল ইসলাম সুগম, ডা. গোলজার হোসেনসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

বিতর্কের ঊর্ধ্বে থাকাদের নিয়ে ইসি গঠন করুন : এরশাদ

আপডেট সময় : ০৭:০৮:৪৭ অপরাহ্ণ, সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭