শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

নাইজেরিয়ায় মুসলিম-খ্রিস্টান সংঘর্ষে নিহত ৫৫

  • আপডেট সময় : ০৩:৩০:১৭ অপরাহ্ণ, রবিবার, ২১ অক্টোবর ২০১৮
  • ৭৯৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যের একটি বিপণিবিতানে মুসলিম-খ্রিস্টান ধর্মাবলম্বী যুবকদের মধ্যে সংঘর্ষে ৫৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় পুলিশ ২২ জনকে গ্রেফতার করেছে। ঘটনার পর কর্তৃপক্ষ শহরজুড়ে কারফিউ জারি করেছে।

রাজ্যের কাসুয়ান মাগানি শহরে ঠেলাগাড়িচালক যুবকদের মধ্যে বাদানুবাদের পর সংঘর্ষ ছড়িয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির বরাতে রবিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।প্রেসিডেন্ট বুহারির দাফতরিক মুখপাত্র গার্বা শেহু এক টুইটে জানিয়েছেন, এ ধরনের বিরোধের ঘটনায় ঘন ঘন সহিংসতার ব্যবহারে ‘উদ্বেগ’ প্রকাশ করেছেন বুহারি।বুহারি বলেন, ‘জীবনের পবিত্রতার প্রতি এই উপেক্ষা কোনো সংস্কৃতি ও ধর্মই সমর্থন করে না। যে কোনো সমাজের কল্যাণ ও অগ্রগতির জন্য শান্তিপূর্ণ সহাবস্থান জরুরি। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সুসম্পর্ক ছাড়া আমাদের দৈনন্দিন উদ্দেশ্য সাধনও অসম্ভব হবে।’তিনি সহনশীলতাকে উৎসাহিত করতে এবং এ ধরনের মতভেদ সহিংসতায় পর্যবসিত হওয়ার আগেই থামানোর জন্য সমাজের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

নাইজেরিয়ায় মুসলিম-খ্রিস্টান সংঘর্ষে নিহত ৫৫

আপডেট সময় : ০৩:৩০:১৭ অপরাহ্ণ, রবিবার, ২১ অক্টোবর ২০১৮