শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ৬০ ‘জঙ্গি’ নিহত !

  • আপডেট সময় : ১১:৫৬:১০ পূর্বাহ্ণ, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮
  • ৮০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সোমালিয়ার মধ্যাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় জঙ্গি সংগঠন আল শাবাবের ৬০ সদস্য নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ খবর জানিয়েছে। শুক্রবার চালানো বিমান হামলাটিকে ‘নির্ভুল’ দাবি করে যুক্তরাষ্ট্রের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, এতে কোনো বেসামরিক লোকের হতাহতের ঘটনা ঘটেনি।

জঙ্গিগোষ্ঠী আল শাবাবের বিরুদ্ধে সোমালি বাহিনীগুলোর সঙ্গে এক যৌথ অভিযানের অংশ হিসেবে হামলাটি চালানো হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।বিবৃতিতে আরও বলা হয়, ২০১৭ সালে আরেকটি বিমান হামলায় ১০০ জঙ্গি নিহত হওয়ার পর থেকে এবারের হামলাটিই গোষ্ঠীটির বিরুদ্ধে চালানো সবচেয়ে প্রাণঘাতী বিমান হামলা।শেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের এ বিবৃতির বিষয়ে কোনো মন্তব্য করেনি আল শাবাব।যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ডের ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের সোমালি ও আন্তর্জাতিক অংশীদারদের পাশে নিয়ে আল শাবাবকে বিভিন্ন নিরাপদ আশ্রয়ের সুবিধা নেওয়া, সেখানে অবস্থান করে নিজেদের সক্ষমতা বাড়ানো ও সোমালি লোকজনের ওপর হামলা করা থেকে বিরত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’চলতি বছর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সোমালিয়ায় ড্রোন হামলাসহ দুই ডজনেরও বেশি বিমান হামলা চালিয়েছে।
খবর বিবিসি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ৬০ ‘জঙ্গি’ নিহত !

আপডেট সময় : ১১:৫৬:১০ পূর্বাহ্ণ, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮