শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

‘অকল্পনীয় ধ্বংসযজ্ঞ’ রেখে যাওয়া মাইকেলের আঘাতে নিহত ৬

  • আপডেট সময় : ১২:২৪:১৬ অপরাহ্ণ, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮
  • ৭৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ফ্লোরিডার উপকূলীয় অঞ্চলে ‘অকল্পনীয় ধ্বংসযজ্ঞ’ রেখে গেছে ঘূর্ণিঝড় মাইকেল। বৃহস্পতিবার ফ্লোরিডার গভর্নর রিক স্কট এ কথা বলেছেন।

তিনি বলেছেন, ‘চিরতরের জন্য অনেকের জীবন বদলে গেছে। অনেক পরিবার সবকিছু হারিয়েছে।’

ঘূর্ণিঝড় মাইকেল সবচেয়ে ভয়ংকর রুপে আঘাত হেনেছে ফ্লোরিডার উত্তর-পশ্চিম উপকূলে। এই এলাকায় বাড়ির ভিত্তি পর্যন্ত উপড়ে গেছে, গাছ ভেঙ্গে পড়েছে, বিদ্যুতের তার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাস্তায়। ফ্লোরিডা, জর্জিয়া, ক্যারোলিনা ও আলবামার প্রায় সাড়ে ৯ লাখ বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বুধবার ঘণ্টায় ১৫৫ মাইল গতির বাতাস নিয়ে আঘাত হানে মাইকেল। ওই সময় এর মাত্রা ছিল পাঁচের প্রায় কাছাকাছি। আঘাত হানার পর এটি উত্তর-পূর্ব দিকে সরে যায়। তবে ঘূর্ণিঝড়ের আঘাতে নিহত হয়েছে ছয়জন। এদের মধ্যে চারজন ফ্লোরিডার,একজন জর্জিয়ার এবং অপরজন নর্থ ক্যারোলিনার।

রোববারই ফ্লোরিডার ৩ লাখ ৭০ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে কর্তৃপক্ষের ধারণা অনেকেই এই সতর্কবার্তা আগ্রাহ্য করেছিল।

গভর্নর স্কট জানিয়েছেন, উপকূলীয় এলাকায় কোস্টগার্ড বৃহস্পতিবার রাতভর ১০টি অভিযান পরিচালনা করেছে। এসময় অন্তত ২৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত তিনি বাসিন্দাদের তাদের বাড়িঘরে ফিরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

‘অকল্পনীয় ধ্বংসযজ্ঞ’ রেখে যাওয়া মাইকেলের আঘাতে নিহত ৬

আপডেট সময় : ১২:২৪:১৬ অপরাহ্ণ, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮