শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনেও বিজয়ী হবো : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০৩:২৪:১৬ অপরাহ্ণ, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন তাতে দেশের মানুষের আস্থা রয়েছে।
তিনি বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনেও বিজয়ী হবো।’
সেতু মন্ত্রী কাদের আরো বলেন, আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা ভাসতে ভাসতে বিজয়ের বন্দরে পৌঁছাবে।
ওবায়দুল কাদের আজ সকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজনৈতিক কার্যালয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের উদ্দেশে এক সাংগঠনিক সফর শুরুর প্রাক্কালে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট আবদুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ সাংগঠনিক সফরসঙ্গী অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন এ সফরে তা জনগণের সামনে তুলে ধরবো এবং নিজেদের মধ্যে কলহ-কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতা-কর্মীদের নির্দেশনা দেব।
এক প্রশ্নের জবাবে কাদের বলেন, যুক্তফ্রন্ট শান্তিপূর্ণভাবে সমাবেশ করলে আমাদের তাতে কোন আপত্তি থাকবে না। কিন্তু সমাবেশকে কেন্দ্র করলে কোন সহিংসতা করলে উদ্ভুত পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনেও বিজয়ী হবো : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৩:২৪:১৬ অপরাহ্ণ, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮