শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

আগামী সংসদ নির্বাচনে আগুন সন্ত্রাসীদের প্রতিহত করুন : তথ্যমন্ত্রী

  • আপডেট সময় : ০৩:২৩:০৪ অপরাহ্ণ, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৭০ বার পড়া হয়েছে

dig

নিউজ ডেস্ক:

তথ্যমন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু দেশকে সন্ত্রাসী মুক্ত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত জোটকে সমর্থন না দেওয়ার জন্য যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্যের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল শুক্রবার সাদুল্লাপুর উপজেলার মীরপুর হাইস্কুল মাঠে উপজেলা জাসদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
এ সময় মন্ত্রী উন্নয়নের গতি অব্যাহত রাখতে এবং জঙ্গিবাদ ও অন্যান্য অপরাধ থেকে দেশকে সুরক্ষায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
ইনু আশা প্রকাশ করে বলেন, জঙ্গিবাদকে পুনরায় ফিরিয়ে আনতে বিএনপি-জামায়াতের চক্রান্ত বাংলাদেশের জনগণ ব্যর্থ করে দেবে।
সভায় হাসানুল হক ইনু দলীয় মনোনয়নে জাসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খাদেমুল ইসলাম খুদিকে নির্বাচনে সাদুল্লাপুর পলাশবাড়ী সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বীতা করার ঘোষণা দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

আগামী সংসদ নির্বাচনে আগুন সন্ত্রাসীদের প্রতিহত করুন : তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৩:২৩:০৪ অপরাহ্ণ, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮